শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচনী মাঠে আজ থেকে নামছেন মাশরাফি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ শনিবার তার নির্বাচনী এলাকায় আসছেন। মাশরাফির আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও তার ভক্তরা তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে মাশরাফি ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে রওনা দেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস জানান, মাশরাফিকে সংবর্ধনা দিতে কালনা ফেরিঘাটে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নড়াইল শহর থেকে কয়েকশ’ মোটরসাইকেল ও নেতাকর্মী কালনা ঘাটে যাবেন। মাশরাফি কালনা ফেরিঘাট পার হলেই দলীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর কালনা ঘাট এলাকায় প্রথম পথসভায় বক্তব্য রাখবেন মাশরাফি।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম জানান, কালনা ফেরিঘাটে ফুলেল শুভেচ্ছায় বরণের পর মাশরাফি কুন্দসী মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদরাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভা করবেন। পরে মাশরাফি যাবেন নড়াইল শহরের পুরাতন বাস টার্নিনালের বঙ্গবন্ধু চত্বরে। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং পথসভায় বক্তব্য দিবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com