শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

অর্থলুটেরা আর গণ হত্যাকারীদের ভোট দেবেন না, নিকলীতে এমপি আফজাল হোসেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা,নিকলী
কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল হোসেন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার তাদের শাসনামলে দেশের উন্নয়ন না করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট আর মানুষকে হত্যার উন্মাদনায় মেতে উঠেছিল। তারা পেট্রোল বোমা মেরে শত-শত নিরহ মানুষকে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যায় ২২বার আক্রমণ করেছে। বিএনপি-জামায়াত শাসনামল মানে লুটপাট আর হত্যার। তাই এইসব লুটেরা আর হত্যাকারীদের আপনারা ভোট দেবেন না।
গত শুক্রবার (২১ডিসেম্বর) রাতে নিকলী উপজেলার নতুন বাজার বালুরচর মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আফজাল হোসেন এমপি। আফজাল হোসেন এমপি দেশের চলমান উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, ‘আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’
নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কারার গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নুরনবী বাদল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লা শাহ্ নুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রিয়াজুল হক, ছাতিরচর ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিন , সদর ইউপির চেয়ারম্যার কারার শাহরিয়া আহমেদ তুলিপ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তাহেরআলী প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com