রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রংপুরে প্রধানমন্ত্রী : আবারও দেশের সেবা করার সুযোগ দিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আজ রোববার রংপুরের তারাগঞ্জের জনসভায় বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শেখ হাসিনা নৌকায় ভোট দিয়ে আবার দেশ সেবা করার সুযোগ চাইলেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সভামঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান শেখ হাসিনা। এসময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এদিকে তারাগঞ্জে জনসভার পর সড়ক পথে তার শ্বশুরবাড়ি পীরগঞ্জে পৌঁছে দুপুর আড়াইটার দিকে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com