শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নিকলীতে পুলিশের উপর হামলার ঘটনায় আরো ৪ জন গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা,নিকলী
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে পুলিশের উপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে দায়ের করা মামলায় আরো চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কামার হাটির হোসেন মিয়ার ছেলে মোজাম্মেল হক (২৯), গুরুই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আল মামুন (২৬),মহরকোনা গ্রামের নবী বক্স এর ছেলে নুরু উদ্দিন (২৮) ও কুর্শা গ্রামের আছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২০ডিসেম্বর) রাতে নিকলী থানায় এসআই ইসমাইল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, বৃহস্পতিবার (২০ডিসেম্বর) বিকেলে এস আই ইসমাইল ও এ এস এই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছাতিরচর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে যান। এ সময় ছাতিরচর গ্রামের আব্দুল বৈপারীর ছেলে জহির উদ্দিনসহ মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়, এতে পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশ মতি মিয়া আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিকলী থানায় এসআই ইসমাইল বাদী হয়ে জহির উদ্দিনকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ৭০/৮০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com