বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬২ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণের কার্যক্রম। আজ ভৈরব উপজেলায় সকাল আটটা থেকে শুরু হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি।
বড় দুই দলের সমর্থকদের পাশাপাশি অন্যান্য দলের ভোটাররাও নির্ভীঘেœই নিজের ভোট দিতে কেন্দ্রে লাইনে দাড়াচ্ছেন। তবে শীতের সকালে ভোটগ্রহণ কার্যক্রমের শুরুর দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও হয় চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি নারী ভোটারগণও লাইনে দাড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।
একই সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জীবনের প্রথম ভোট দিচ্ছেন যুবক ভোটাররা। আর এতে করে বাড়তি আনন্দ কাজ করছে সবার মাঝেই। এদিকে বেলা ১১টার দিকে এম.পি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজের ভোট প্রদান করেছেন কিশোরগঞ্জ-৬ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভৈরব-কুলিয়ারচরের মানুষ বিগত দিনেও ভুল করেননি, এবারো করবে না। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাই আবারো নৌকা প্রতীকেই নিজেদের মূল্যবান ভোট দিবেন বলে আশা রাখেন তিনি।
এদিকে ভোটের মাঠে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্ছ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com