শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আকাশ-কুসুম ব্যবধানে কিশোরগঞ্জ-৬ আসনে নৌকার জয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বপুরি শান্তিপূর্ণতা বজায় রেখেই ২লক্ষ ৪৭হাজার ৯৩৩ভোট পেয়ে আকাশ-কুসুম ব্যবধানে কিশোরগঞ্জ-৬ আসনে জয় নিশ্চিত করেছে নৌকা প্রতীক। ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র আলহাজ্ব নাজমুল হাসান পাপন। অপরদিকে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনীত ধানেরশীষ প্রতীক নিয়ে পাপনের প্রতিদ্ধন্দিতা করে শরীফুল আলম পান মাত্র ২৭হাজার ৮৯০ভোট। ২লক্ষ ২০হাজার ৪৩ভোট বেশি পেয়ে এই আসন থেকে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

রোববার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করা হয়। কিশোরগঞ্জ-৬ আসনের মোট ১৩৭টি কেন্দ্রের মাঝে সবকটি কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামীলীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। ফলাফল ঘোষনার পরপরই আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী সমর্থকেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com