বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় বিএনপির ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বের রাতে ভৈরবের কালিকা প্রসাদ চরের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার , ব্যালট বাক্স ছিনতায়, নাশকতার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে আজ মঙ্গলবার বিএনপি-জামাতের ২১ নেতাকর্মী নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫শ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনে কালিকাপ্রসাদ চরের কান্দা সরকারি প্রাথিমিক বিদ্যালয় থেকে ২৯ ডিসেম্ভর রাত সোয়া ২ টার সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিন্তাইসহ ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এসময় বিএনপি জামাতের লোকজনের হামলায় নির্বাচনী সরঞ্জাম রক্ষা , নাশকতা এড়াতে ও ভোট কেন্দ্র দখল রোধ করতে ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সৈয়দ শাহরিয়ারের নির্দেশে পুলিশ ৩০ রাউন্ড শর্ট গানের গুলি ও ৫ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। এসময় বিএনপির লোকদের হামলায় পুলিশের ৫ সদস্যও আহত হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার ভৈরব থানার এ এস আই মাজাহারুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ভৈরব থানার ওসি ( তদন্ত ) বাহালুল ইসলাম বাহার বলেন, নাশকতা এড়ানো নির্বাচনী সরঞ্জাম রক্ষাসহ ভোট কেন্দ্র দখল রোধ করতে ঐ দিন পুলিশের উপর হামলা ও ৫ পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামাতের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শত লোকের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com