শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন টানা তিনবারের এমপি মো. আফজাল হোসেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা
আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও টানা তৃতীয়বারের মতো এমপি হওয়ায় কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের আওয়ামী লীগগের এমপি মো. আফজাল হোসেনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন নিকলী উপজেলা আওয়ামী লীগসহ সাতটি ইউনিয়নের নেতা-কর্মী, উপজেলার পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহিনা আক্তার এবং প্রসাশনের কর্মকর্তাসহ উপজেলার সর্বস্তরের জনতা।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে ঈদ-গা মাঠে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, তাতী লীগ, উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রসাশনের কর্মকর্তাসহ উপজেলার সর্বস্তরের জনতা।
শুভেচ্ছা জানানো শেষে ঈদ-গা মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামের পরিচালনায় এমপি মোঃ আফজাল হোসেন উপস্থিত নেতা কর্মীসহ সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এমপি মোঃ আফজাল হোসেন বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে এটা আরেকটি বড় বিজয়। এমপি হওয়া আমার কাছে ব্যক্তিগত কিছু নয়, এমপি হওয়া আমার কাছে হলো দেশের মানুষের সেবা করা, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো।
নির্বাচনে বিজয়ের জন্য তিনি দলের নেতা কর্মী ও নিকলীবাসীসহ নির্বাচনে সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com