সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

বাণিজ্য মেলা শুরু ৯ জানুয়ারি থেকে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৮০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৪তম আসর উদ্বোধন হবে আগামী ৯ জানুয়ারি। এরইমধ্যে মেলার স্টলের সংখ্যা নির্ণয়সহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে। এখন এগিয়ে চলছে নির্মাণকাজ। এবার মেলার মূল গেইট নির্মাণ করা হচ্ছে মেট্রোরেলের আদলে।

বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার মেলার দিনক্ষণ পেছানো হয়। মেলা শুরু হচ্ছে ৯ জানুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান তত্ত্বাবধায়ক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ হবে। তারা বলছেন, মেলাকে ঘিরে এবার গতবারের চেয়ে বিদেশিদের আগ্রহ বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। দেশী-বিদেশী প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ইপিবির কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উন্নয়নের সাহসী প্রতিকৃতি হিসেবে এবার মেট্রোরেলের আদলে বাণিজ্য মেলা প্রধান ফটক সাজানো হচ্ছে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরো ‍দৃশ্যমান হবে। গত বছর এই আন্তর্জাতিক মেলার গেট নির্মাণ হয়েছিল পদ্মা সেতুর আদলে।

তিনি বলেন, বাণিজ্য মেলার সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। আশা করছি, এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ গতবারের চেয়ে বৃদ্ধি পাবে।

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও হংকং।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com