শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাখ শ্রোতার ভালোবাসায় আবু উবায়দার নাশীদ ‘গোলাপ নিলাম’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ১০৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দা কণ্ঠে নাশিদ শুনেও ভক্ত হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। মঞ্চে তার পরিবেশনায় মুগ্ধ হয় হাজার হাজার মানুষ। গত পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জের দিশারী সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারি আবু উবায়দার কন্ঠে রিলজ হয়েছে নবীজিকে (সা.)নিবেদিত সঙ্গীত ‘গোলাপ নিলাম’। সৈয়দ হাসান মুরাদের লেখা ও সুর করা সঙ্গীতটি ২০ আগস্ট (মঙ্গলবার) রাত ১০ টায় বাংলাদেশের অন্যতম ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি টিউন‘ এবং শিল্পী আবু উবায়দার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবায়দা প্রোডাকশনে’ প্রকাশ পেয়েছিল।

https://youtu.be/XFCb2pget3I

হৃদয় কাড়া মায়বী কন্ঠে নবীজীকে নিবেদিত করে গাওয়া সঙ্গীত ‘গোলাপ নিলাম’ শ্রোতাদেরকে মুদ্ধ করেছে।
ইতোমধ্যে সঙ্গীতটি প্রায় চার লাখ শ্রোতার ভালোবাসা পেয়েছে। সঙ্গীতের অধিকাংশ শ্রোতাই শিল্পীর প্রসংশা করেছেন। বাংলাদেশের একমাত্র ইসলামীক ইউটিভ চ্যানেল হলি টিউনের কমেন্ট বক্স থেকে প্রায় সাত শত কমেন্ট ঘেঁটে দেখা গেছে, অধিকাংশ দর্শক শিল্পীর কন্ঠে আরও কিছু কালজয়ী সংগীতের প্রহর গুনছেন।
কিশোরগঞ্জের শহরে বেড়া উঠা চমৎকার মায়াবী কণ্ঠের অধিকারী শিল্পী আবু উবায়দার সঙ্গীতাঙ্গণে সরব পদচারণা শুরু হয় কিশোরগঞ্জের দিশারী সাহীত্য সাংস্কৃতিক ফোরামের মধ্য দিয়ে। দিশারী পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ শরীফ জামীর হাত ধরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু করে। দিশারীর বিভিন্ন এলবামসহ অন্যান্য একক সঙ্গীতেও জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন উবায়দা। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেও বেশ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তিনি,।বর্তমানে কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ডিজাইনার হিসেবে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে কাজ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com