সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৪২৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর ও আজমপুরে কারখানা শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকালে মিরপুরের কালশীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়ছে পুলিশ।
রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় সেখানে শুরু হয়েছে তীব্র যানজট। ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
গত সোমবার রাজধানীর বিমানবন্দরের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুরের কালশি এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
মঙ্গলবার সকাল থেকে কালশীর ২২ তলা গার্মেন্টেসের পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একবার সরে গেলেও পরে শ্রমিকরা আবার অবস্থান নেয়।
শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। কারণ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান করলেও আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে গত তিনদিনও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com