বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে
গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত

গঠনতন্ত্র লঙ্ঘন এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের আহ্বায়ক কমিটি।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে রয়েছে—নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অবস্থায় নিজেরাই মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থী হওয়া এবং আহ্বায়ক কমিটির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশনের সদস্য পরিবর্তন করা। এসব অভিযোগে নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রেখে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো লিখিত জবাব পাওয়া যায়নি। এ কারণে আহ্বায়ক কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্তে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটির দাবি, নির্বাচন পরিচালনা কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় ইতোমধ্যে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে একজনসহ মোট ছয়জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত সব ধরনের নির্বাচনী কার্যক্রম ও ঘোষণাকে সংগঠনের কাছে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন বলেন, “অনেক পরিশ্রমের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি নিয়ম-নীতি উপেক্ষা করে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করেছে। এ কারণে নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই একটি জরুরি সাধারণ সভা আহ্বান করা হবে। সেই সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আগেই কয়েকজন সদস্য নিজেদের নির্বাচিত দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েছেন, যা সংগঠনকে বিতর্কিত করেছে।

বিলুপ্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কায়েস উদ্দীন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ফরিদুল করিম তরফদার ও রিফাত হোসেন সবুজ। আহ্বায়ক কমিটির অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়কে তাদের অনুমোদন ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com