শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জ সদর উপজেলায় নিজস্ব মাছের ফিসারির পানিতে ডুবে অনিক মিয়া (৩৫) নামে এক সাবেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনিক মিয়া ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। স্বজনদের ভাষ্য, কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে মাছের ফিসারি গড়ে তোলেন এবং সেখানেই মাছ চাষ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অনিক মিয়া ফিসারির পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে ফিসারির পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের ধারণা, তিনি ফিসারির পাড়ে গিয়ে স্ট্রোক করে পানিতে পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com