শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও তাড়াইল উপজেলার কৃতি সন্তান জি. এম. মজিবুর রহমান ভুঁইয়া (সবুজ)-কে সংবর্ধনা দিয়েছে তাড়াইল উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা জায়গায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা আল কামাল মুস্তাক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক আনোয়ার আল মাসুদ সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।

এ সময় বক্তব্য দেন তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল মাহমুদ শোয়েব, আখলাকুল ইসলাম অংকুর ও আবদুল হাই আজাদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জি. এম. মজিবুর রহমান ভুঁইয়া সবুজের কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া তাড়াইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে জি. এম. মজিবুর রহমান ভুঁইয়া (সবুজ) বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। তিনি তাড়াইলসহ সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহমেদ, এনামুল হক, যুগ্ম আহ্বায়ক হাদিস মিয়া, এমদাদ হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জি. এম. মজিবুর রহমান ভুঁইয়া (সবুজ)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com