সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি বোর্ডের সভাপতি মো. কামরুজ্জামান জাহাঙ্গীর।

এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মো. ফেরদৌস আহমেদ, হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মানছুরুল হক রবিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল এবং মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা সভাপতি এস কে শাহীন নবাব।

এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন এলাকার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গ্রাহকদের সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুতের অপচয় রোধ, অবৈধ সংযোগ পরিহার, মিটার রিডিং ও বিল সংক্রান্ত সমস্যা হলে সরাসরি জোনাল অফিসে যোগাযোগ এবং ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডাল পড়ে গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, “গ্রাহকরাই পল্লী বিদ্যুতের মালিক। আপনাদের সচেতনতাই নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সমাবেশের উন্মুক্ত আলোচনায় গ্রাহকরা বিদ্যুৎ বিল, লোডশেডিং, নতুন সংযোগ ও মিটার পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরেন। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও করণীয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মো. কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, “কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকসেবায় বদ্ধপরিকর। প্রতিটি গ্রাহক যাতে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com