সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ইভা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির অটোবাইক ইভাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com