বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স আরও কমেছে গ্যাস সরবরাহ, লোডশেডিং ঢাকায়ও কলকাতায় হাসপাতালের শৌচাগার থেকে নার্সের মরদেহ উদ্ধার সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, শুরুতেই আঁটসাঁট বোলিং চট্টগ্রামে ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ তাড়াইলে জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ  কটিয়াদীতে পুকুরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ, উদ্ধার করল পুলিশ

কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। সফরকালে তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সকাল ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।

দুপুর ১২টার দিকে কটিয়াদীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে পৌঁছাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর পৌনে ২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের দিকে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন তারেক রহমান। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ধরনের অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার আগে সর্বশেষ গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। ওই সমাবেশে তিনি জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত ছয় প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে এসেছিলেন তারেক রহমান। সে সময় বিএনপি নেতা এবং বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সঙ্গে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশগ্রহণ করেন তিনি। তবে কিশোরগঞ্জ জেলা শহরে এবারই প্রথম কোনো কর্মসূচিতে সরাসরি অংশ নিতে আসছেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টার মধ্যে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com