সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের বাসের ধাক্কায় নিহত ২ পাকুন্দিয়া  মডার্ন স্কুলের ২য়  সেমিস্টারের ফলাফল প্রকাশ  ও পুরস্কার বিতরণী কিশোরগঞ্জে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন

পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের বাসের ধাক্কায় নিহত ২

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অনন্যা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার বরাটিয়া চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সেলিম (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অনন্যা পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বরাটিয়া চৌরাস্তা বাজারের কাছে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে বাসটি ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরের পাশে থাকা সাইকেল আরোহী রেনু মিয়াকে বাসটি চাপা দেয়।

এরপর বাসটি বরাটিয়া বাজারে মো. মাসুদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের ধাক্কায় প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত তিন থেকে চারজনকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com