রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা, বোন ও স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টানপুটিয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে হাসিম (৫০) প্রায় সাত মাস আগে পার্শ্ববর্তী মিরদী গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মুস্তাকিমকে সৌদি আরব পাঠানোর জন্য ৬ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।

মুস্তাকিমের পরিবারের দাবি, সৌদি আরবে যাওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত কোনো কাজ পাননি। এমনকি তার আকামা ও কাফেলাও হয়নি। ফলে তিনি সেখানে মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ জুলাই সোমবার দুপুর ১টার দিকে বটতলা বাজারে মুস্তাকিমের মা, বোন ও স্ত্রী হাসিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাদের দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে হাসিম ও তার ছেলে ইমন ক্ষিপ্ত হয়ে তিনজনকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাদের সঙ্গে থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন খবর পেয়ে আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় মুস্তাকিমের বোন মরিয়ম বুধবার দুপুরে পাকুন্দিয়া থানায় হাসিম ও তার ছেলে ইমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত হাসিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তাকে বিদেশ পাঠিয়েছি। কাজ না পেলে আমি দেখব।”

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com