বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের পিঠা প্রেমীদের দিনব্যাপী পিঠা উৎসব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৭ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :
মুখরোচক খাদ্য হিসেবে বাঙালী সমাজে অপূর্ব কারুকার্যখচিত আদরণীয় খাবার পিঠা। বুধবার সকালে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইংরেজী বিভাগের পিঠা প্রেমীদের পার্দশিতায় বৈচিত্র্যময় পিঠা প্রর্দশনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব উদযাপিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ-সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করে। ভবিষ্যতেও আরো বড় পরিসরে এই পিঠা উৎসবের আয়োজন করা হবে। পরে তিনি শিক্ষার্থীদের হাতে তৈরী পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ, কারাধ্যক্ষ মো. বাহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডীন প্রফেসর মো. রফিকুল আলম, রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. বদরুল হুদা সোহেল, প্রভাষক মো. আল মুরসালিন সম্রাট, মো. রাকিবুল হাসান, মাহবুবা প্রমুখ। উৎসবে বিশ্ববিদ্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com