মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৬০৮ বার পড়া হয়েছে

শামসুল আলম শাহীন:

মামলা করে ভারতীয় একটি কোম্পানীর কাছ থেকে কিনতে বাধ্য করা ভিটামিন এ প্লাস ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন উঠায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সার্কিট হাউজে কিশোরগঞ্জে সরবরাহ করা ভিটামিন এ প্লাস ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মামলা করে নিন্ম মানের ওই ক্যাপসুল কিনতে বাধ্য করা হয়েছে। সরবরাহকৃত এসব ক্যাপসুল কৌটার সাথে লেগে আছে। আলাদা করা যাচ্ছেনা। পরীক্ষার জন্য এর নমুনা ঢাকায় প্রেরণ করে ল্যাবরেটরীতে পরীক্ষার মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সব দিক থেকে নিরাপদ ভেবে শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে, কোন রকম সমস্যা হবে না নিশ্চিত হয়েই কয়েক দিনের মধ্যেই এই কর্মসূচী বাস্তবায়ন করবেন বলে তিনি জানান।

এ সময় জেলা প্রশাসন সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ২৫০ শয্যা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে উপ-পরিচালক রাজিয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, জেলা বিএমএর সভাপতি ড. মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব, জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. দীন মোহাম্মদসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊধ্র্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

পরে ২৫০ শয্যা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্সদের সাথে মতবিনিময় কালে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। সন্ধ্যায় তিঁনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com