বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

ভৈরবে আওয়ামী লীগের বর্ধিত সভায় সায়দুল্লাহ মিয়াকে উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৭২০ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভৈরব উপজেলা আওয়ামী লীগের তিন বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়াকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রায় দেড় শতাধিক সভাপতি সাধারণ সম্পাদকগণ। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সায়দুল্লাহ মিয়ার নাম প্রস্তাব করলে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপস্থিত সকলেই প্রস্তাবের পক্ষে পূর্ণসমর্থন জানায় এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাস, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট মো. আবু তাহের (অব.), শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com