শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৫২০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবাগ্রহণ করুন” এই ব্রত সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভৈরব থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে ভৈরব থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ-সময় সচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন মহাপাত্র, ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান, ওসি(তদন্ত) বাহালুল খান বাহার, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন, সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান প্রমূখ পুলিশ সদস্য ।
র‌্যালি চলাকালে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে ড্রাইভার-হেল্পারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ও ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com