মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

উপজেলা পরিষদ নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। ফরম বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

রবিবার (৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম আজ সোমবার থেকে বিক্রি করা হবে। এ ফরম বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

এর আগে রবিবার (৩ ফেব্রুয়ারি) প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুয়ায়ী উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ১১ ফেব্রুয়ারি । আর ১২ ফেব্রুয়ারি যাছাই-বাছাই এবং ১৯ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com