রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে সপ্তাহব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৭৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
মায়ের মুখের ভাষা,বাংলার জয়গাথাঁ-এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ৮দিনব্যাপী ২২তম অমর একুশে বই মেলা শুরু হয়েছে।
ভৈরব বই মেলা পরিষদের আয়োজনে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে শনিবার রাত নয়টায় স্থানীয় রাজ কাচারি মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ, এম.পি । এ সময় তিনি উপজেলা পর্যয়ে এমন সাজানো গোছানো বই মেলার প্রশংসা করে ভৈরব বই মেলা এবং শহীদ আতিক নুর পৌর পাঠাগারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল¬াহ মিয়া, পৌরসভার মেয়র এ্যাড: ফখরুল আলম আক্কাছ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, এলিন ফুডের চেয়ারম্যান ওমর ফারুক ও ভৈরব বই মেলার সাবেক সভাপতি ও ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ প্রমূখ। আটদিন ব্যাপি মেলায় আগত দর্শণার্থীদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য মেলা থেকে মুক্তিযোদ্ধ বিষয়ক বই কেনারও আহবান জানান উদ্ধোনী অনুষ্ঠানের প্রধান অতিথি কে.এম খালিদ। এদিকে মেলার আয়োজকরা এবার ১০ লাখ টাকার বই বিক্রির আশা প্রকাশ করেছেন ।
মেলায় মুক্তিযোদ্ধের ইতিহাস, ছোট সোনা মণিদের মজার মজার গল্প, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বইয়ের ১৮টি ষ্টল স্থান পেয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com