মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৯১ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :
কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
বিকাল ৪টার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল্লাহ আল মাসউদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার(শিক্ষা) সাগুপ্তা হক, এস.ভি. সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, প্রবীণ নাট্যব্যক্তি বিজন কান্তি দাস, সঙ্গীতশিল্পি মজিবুর রহমান, সঙ্গীতশিল্পি চন্দন দেবনাথ, কবি বাঁধন রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।

সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় “ক” বিভাগে(প্রাথমিক বিদ্যালয়) প্রথম স্থানের গৌরব অর্জন করে কটিয়াদি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান দখল করে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থানে অবস্থান করে ফাতেমা-রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। “খ” বিভাগে(মাধ্যমিক বিদ্যালয়) এস.ভি. সরকারি বালিকা বিদ্যালয় প্রথম স্থান, বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী ঘোষণা করা হয়। “গ” বিভাগে(মহাবিদ্যালয়) প্রথম স্থানের গৌরব অর্জন করেন গুরুদয়াল সরকারি কলেজ, দ্বিতীয় স্থান দখল করে কটিয়াদি কলেজ, তৃতীয় স্থানে হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ অবস্থান ঘোষণা করা হয়।
এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com