সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

কে হচ্ছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

গত রোববার ভোরবেলা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অসুস্থতার একদিন পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তার অনুপস্থিতি প্রশ্ন উঠেছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বিদেশ সফরে যান, তখন তিনি নিজেই কাউকে দায়িত্ব দিয়ে যান। কিন্তু বর্তমানে ওবায়দুল কাদের নিজে অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন তা নিয়ে আগ্রহ বাড়ছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫.(১)-এর (গ) ধারায় বলা হয়েছে, সাধারণ সম্পাদক কার্য উপলক্ষে অনুপস্থিত থাকিলে অনুপস্থিতকালের জন্য তার সমস্ত কার্য ও দায়িত্ব পালনের ভার নামের ক্রমানুসারে যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর এবং যুগ্ম সাধারণ সম্পাদকগণ অনুপস্থিত থাকলে তাহাদের দায়িত্ব ক্রমানুসারে বিভাগীয় সম্পাদকদের ওপর ন্যস্ত থাকিবে।

এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের পদ পদবীর নামের ক্রমানুসারে ৪ জনের মধ্যে এক নম্বরে রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। নামের ক্রমানুসারে-১. যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ২. ডা. দীপু মনি, ৩. জাহাঙ্গির কবির নানক, ৪. আব্দুর রহমান।

এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ বিষয়ে যথাসময়ে গণমাধ্যমেক অবহিত করা হবে।

গত বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভারত সফর করলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। ওবায়দুল কাদের ওই সময়ে ঢাকা ছাড়ার আগে অন্য নেতাদের সামনে মৌখিকভাবে এ দায়িত্ব দেন তাকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজন যুগ্ম সাধারণ সম্পাদকই ওই সময়ে দেশের বাইরে ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com