সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জে আঞ্চলিক এসএমই পণ্য মেলা শনিবারে শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

বিপুল মেহদেী :
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন মাধ্যমে টেকসই শিল্পায়নে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ করার জন্য এবারও কিশোরগঞ্জে আগামী ৯-১৫ই মার্চ সপ্তাহব্যাপী শহরের পুরাতন স্টেডিয়ামে ৫০টি স্টল সংযোজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ৯ই মার্চ (শনিবার) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে এসএমই পণ্য মেলা উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান।

আঞ্চলিক এসএমই পণ্য মেলার স্টল এবং কর্মসূচির উপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসএমই মেলার আয়োজনের উদ্দেশ্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণর লক্ষ্যে এসএমই পণ্য মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলার মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবার সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করা।

মেলার উদ্বোধনী দিনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং সমাপনী দিনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মেলায় প্রতিদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

আগামী বুধবার(১৩মার্চ) মেলা চলাকালীন সময়ে “ক্ষুদ্র্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা: প্রেক্ষিত কিশোরগঞ্জ” বিষয়ক একটি সেমিনার থাকবে বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সহকারী কমিশনার আকলিমা আক্তার, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফরিদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com