শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ঢাকার বাইরেও তাহসান-শ্রাবন্তীর যদি একদিন’র জয়জয়কার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৯০২ বার পড়া হয়েছে
তাহসান-শ্রাবন্তীর যদি একদিন’র জয়জয়কার

‘আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমরা। কারণ প্রচারণা ঠিকভাবে না হলে দর্শক প্রথমে সেভাবে সিনেমা হলে আসেন না। কিন্তু আমি গতকাল থেকেই দেখিছি সিনেমা হলগুলো হাউজ ফুল। শুধু ঢাকা নয় নারায়নগঞ্জ ও খুলনা থেকেও অনেকে আমাকে জানিয়েছেন তারা টিকিট পাচ্ছেন না। এটা আমাদের বাংলা সিনেমার জন্য কত ভালো একটা খবর তা বলে বোঝাতে পারবো না। বাংলা সিনেমাকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, একটা সিনেমা ভালো হওয়ার পেছনে অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা লাগে। আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা এই টিমে ছিলাম। গতকাল থেকে যারা সিনেমাটি দেখেছেন এতো ভালো রেসপন্স দিচ্ছেন আমরা এতোটা আশা করিনি। কারণ কখনই কোনও একটা কাজ প্রত্যকটা মানুষের ভালো লাগে না।

ছবিটির পরিচালক রাজকে নিয়ে তাহসান বলেন, ‘যদি একদিন’ সিনেমার ট্যাগ লাইন ‘সেক্রিফাইস’। সিনেমাটি দেখার পর হয়তো দর্শকরা বুঝতে পারছেন এই ট্যাগ লাইনটা কেন দেয়া হয়েছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কাজ করা কতটা কষ্টের তা শুধু আমরাই জানি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরাই বাঁচিয়ে রাখবো এবং আমরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিটিতে তাহসান ছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। শুক্রবার (৮ মার্চ) দেশব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com