শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৩ উপজেলায় ভোট স্থগিত: মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে হচ্ছে মামলা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
প্রথম ধাপের উপজেলা নির্বাচনের একদিন আগে তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রভাব খাটানোর অভিযোগে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচন স্থগিত করা হয়। উপজেলা তিনটি হলো, লালমনিরহাট জেলার আদিতমারী, নেত্রকোনা জেলার পূর্বধলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা।

এছাড়া, নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর অভিযোগে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। শুক্রবার (৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক সারাবাংলাকে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুল হক বলেন, ‘আগামী রোববার প্রথম ধাপের অন্তত ৮৩টি উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও এখন ৮০টি উপজেলায় নির্বাচন হবে। ’ তিনি বলেন, ‘কমিশন শুক্রবার লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ওসি প্রত্যাহার ও সমাজ কল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

এর আগে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে ৯ সংসদ সদস্যকে সংসদীয় এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। তারা হলেন, নাটোর-৪ আসনের এমপি আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস, নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com