শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভিপি নুরের বাবা চা দোকানদার, শ্বশুর আ.লীগ নেতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই সারাদেশের মতো নিজ জেলা পটুয়াখালীতেও চলছে আলোচনা। পটুয়াখালীর গলাচিপার কৃষক মো. ইদ্রিস হাওলাদারে ছেলে নুরুল হক নুর।

তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে নুর ঢাকা চলে যান। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে এসএসসি এবং উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। মাঝখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলেন তিনি।

নুরের বাবা ইদ্রিস হাওলাদার বর্তমানে কৃষি কাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুধবারবাজারে একটি চায়ের দোকান দিয়ে সংসার চালান। ১৯৯১ সালে নুরের বাবা ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ১০ বছর তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তিনি বর্তমানে আওয়ামী লীগের একজন সমর্থক বলে জানান স্থানীয়রা।

এদিকে নুরের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হলেও নিজ এলাকায় নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হিসেবেই পরিচিত। তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান নুরের বাবা ইদ্রিস হাওলাদার।

এদিকে গত তিন বছর আগে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করেন নুর। নুরের স্ত্রী মরিয়ম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com