শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে এবার বোমা আতঙ্কে বিমানবন্দর বন্ধ ঘোষণা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : :  ক্রইস্টচার্চে দুটি মসজিদে প্রাণঘাতী হামলায় রক্তের দাগ না শুকাতেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সেখানে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পাওয়ার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক ওটাগো ডেইলি টাইমস এক প্রতিবেদনে বলছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে দুনেদিন বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

 

সন্দেহজনক প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ‘প্যাকেটের ধরন সনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে।’

এর আগে দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর এলাকায় যান চলাচলে সড়ক বিভাজন তৈরি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টা ১০ মিনিটে ওই প্যাকেটের খবর আসে পুলিশের কাছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তবে বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। একটি সূত্র ওটাগো ডেইলি টাইমসকে বলছে, বিমানবন্দরের একটি ভবনের পাশে সন্দেহজনক ব্যাগ দেখা গেছে। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার জুমআর নামাজের সময় দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শেতাঙ্গ সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে ৫০ জনের প্রাণহানি ঘটে।

এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো অন্তত ৪৯ জন। রক্তাক্ত এই হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই বিমানবন্দরে নতুন করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com