শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুপ্রভাত বাস চলবে না, আন্দোলন স্থগিত ৭ দিন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৬৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাতদিন স্থগিত ঘোষণা করা হয়েছে।  বুধবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রভবনে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া ও বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, এই সাত দিনের মধ্যে দাবি না মানলে ২৮ তারিখ থেকে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

এদিকে বৈঠকের শুরুতেই আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, তার মৃত্যু যেমন শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না, তেমনি আমরাও মেনে নিতে পারছি না। আমরা গতকাল সেখানে (ঘটনাস্থলে) গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি এসেছিল। তাদের দাবির প্রেক্ষিতে যেটা তরিৎগতিতে করা সম্ভব ছিল, সেটা হল ফুটওভার ব্রিজ। এটা আমরা শুরু করেছি।  তিনি জানান, আমরা আলোচনা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি।

সুপ্রভাত পরিবহনের সকল বাস চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জাবালে নূর পরিবহনের বাসগুলোর চলাচল স্থগিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা আট দফা দাবি ঘোষণা করেন। বুধবার (২০ মার্চ) সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com