শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চীনে মুসলিমদের নির্যাতন, জানেন না ইমরান খান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৬৪৮ বার পড়া হয়েছে

চীনে মুসলিমদের ওপর কয়েক বছর ধরে চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে। উইঘুর মুসলিম সম্প্রদায়ের ২০ লাখেরও বেশি মানুষকে বন্দিশিবিরে আটক করে রেখেছে চীন। তবে সে ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাকি কিছু জানেন না। তিনি বলেছেন, আসলেই তিনি এ ব্যাপারে বেশি কিছু জানেন না।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘সত্যি কথা, আমি ওই সম্পর্কে (চীনে মুসলমানদের নির্যাতন) তেমন কিছুই জানি।’ গত বুধবার ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।

বিশ্বের মুসলিম সম্প্রদায় অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছে বলে উল্লেখ করেন ইমরান খান। কিন্তু ওই সময় তিনি চীনে উইঘুর মুসলিমদের ওপর যে নির্যাতন চালানোর বিষয়টি এড়িয়ে যান।

চীনের অন্যতম বন্ধুরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ব্যাপারটি সম্পর্কে আমার যথেষ্ট জানা থাকলে আমি এ ব্যাপারে কথা বলতাম।’ এ ছাড়া চীনে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, সে বিষয়ে সংবাদমাধ্যমে বেশি কোনো খবর নেই বলেও উল্লেখ করেন তিনি।

চীনে মুসলিমদের ওপর নির্যাতনের ব্যাপারে বরাবরই অভিযোগ করে আসছে তুরস্ক। দেশটি গত ফেব্রুয়ারিতে উইঘুর সম্প্রদায়ের ওপর এ নির্যাতনকে ‘মানবতার জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দেয়। একই সঙ্গে বন্দিশিবির বন্ধ করে দেওয়ার আহ্বান জানায় তুরস্ক।

এ ছাড়া অনেক পশ্চিমা দেশ মুসলিমদের ওপর নির্যাতনের কড়া নিন্দা জানায়। গত বছর জাতিসংঘ জানায়, মুসলিম জাতিগোষ্ঠী উইঘুরের ১০ লাখ মানুষকে আটক রেখেছে চীন।

পাকিস্তান চীন থেকে বিপুল পরিমাণে অর্থ সহযোগিতা নিয়ে আসছে। তথ্যসূত্র: সিএনএন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com