শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে রিক্সা চালকের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৬২৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মস্তু মিয়া (২৫) নামের এক রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মস্তু মিয়া ময়মনসিংহের মুক্তা গাছ উপজেলার আমজাদ আলীর ছেলে বলে জানা গেছে। শুক্রবার ভোর রাতে ভৈরব রেলওয়ে ষ্টেশন সংলগ্ন কলোনীতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে আজ শুক্রবার বিকেল চারটার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ও ভৈরব থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাসের পেকেট ও রক্ত মাখা কিছু জামা কাপড় উদ্ধার করে।

স্থানিয়রা জানায়, রেলওয়ের ছোট পুকুরটি দীর্ঘদিন যাবত জগন্নাথপুর এলাকার ব্যবসায়ী আল আমিন মিয়া লীজ এনে মাছ চাষ করে আসছিল। পুকুর পাহারা দেবার জন্য এখানে একটি ছাপড়া ঘর তুলে একজন দারোয়ানও রাখা হয়। ঘটনার পর দারোয়ান পালিয়ে গেছে। স্থানীয়রা আরো জানায়, পুকুর থেকে যে দিন মাছ তুলা হয় সে দিন আগের রাতেই কিছু সংখ্যক লোক জড়ো করে রাখেন আল আমিন মিয়া। বৃহস্পতিবার রাতেও পুকুর থেকে মাছ তুলতে কিছু লোক এখানে এনে জড়ো করা হয় । পরে রাত প্রায় এগারটার সময় জড়ো হওয়া লোকজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে এ ঝগড়াকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড ঘটেছে।
এ ব্যাপারে পুকুড়ের মালিক আল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ভৈরব শহর পুলিশ ফাড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তাসের পেকেট ও রক্ত মাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুকুরের ইজারাধার আল আমিন মিয়াকে খুজা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com