শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে চার(০৪) ব্যবসায় প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এই অভিযানে চার ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভৈরব বাজারে নদীর পাড় হোটেল মালিক শহীদুলকে ৩ হাজার টাকা ও আদিয়ান হোটেল মালিক কাজলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার আইনে বাজারের মুদির দোকান মা স্টোরের মালিক রাজনকে ৫ হাজার ও তারা স্টোরের মালিক নারায়ণ দত্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগমসহ ভৈরব থানা পুলিশের সদস্যরা।

ভুক্তাদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে এসব অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুজ্জামান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com