মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ভিজিএফের ৮৭৭ বস্তা চাল জব্দ ,আটক ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৭২৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির প্রায় সোয়া ২৬ মেট্রিকটন ওজনের ৮৭৭ বস্তা সরকারি চাল বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যা ব-১২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই চাল জব্দ করেন। একই সঙ্গে সরকারি চাল ক্রয়ের অপরাধে ডিলার ও গোডাউন মালিক সিদ্দিক মাস্টার এবং আব্দুস সালামকে আটক করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত সোমবার রাতে রাজাপুর ইউনিয়নের ডিলার সুলতানের মাধ্যমে জেলা শহরের মিরপুর এসবি ফজলুল হক রোডের ডিলার সিদ্দিক মাস্টার ও আব্দুস সালামের নিকট ওই চাল কালোবাজারে বিক্রি করা হয়। সরকারি এলএসডি গোডাউনে গোপনে বিক্রির জন্য এর অদুরে মিরপুর তেল পাম্পের কাছে এসব চাল মজুদ রাখা হয়।র‌্যাব -১২ এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক এএসপি এসএম জামিল আহম্মেদ জানান, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে আমরা সিরাজগঞ্জ সদরের মিরপুরে সরকারি খাদ্য গুদামের হ্যান্ডলিং ঠিকাদার ও ডিলার সিদ্দিক মাস্টারের গোডাউনে অভিযান চালিয়ে ২৬ মেঃ টন চাল জব্দ করি। এসব চাল বেলকুচির রাজাপুর ইউনিয়নের ডিলার সুলতানের মাধ্যমে কালোবাজারে ক্রয় করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক মাস্টার ও আব্দুস সালাম স্বীকার করেছেন। চালগুলো জব্দের পর বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, বেলকুচির রাজাপুর ইউনিয়নে সরকারি তালিকা অনুযায়ী দুঃস্থদের মধ্যে সঠিকভাবে বন্টন না করে সোমবার রাতে রাজাপুর ইউনিয়নের ডিলার সুলতানের মাধ্যমে দু’টি ট্রাকে সেসব চাল পরিবহন করে সিরাজগঞ্জের খাদ্যগুদামের ডিলার সিদ্দিক মাস্টারের কাছে বিক্রি করা হয়েছে, এমন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে আমরা তাৎক্ষণিক র‌্যাবকে জানাই। র‌্যাব দুপুরে অভিযান চালিয়ে সেসব চাল জব্দ করে। বিষয়টি এরই মধ্যে জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com