শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে শিক্ষার্থীর গলাকাটা মৃতদেহ উদ্ধার । তিনসহপাঠী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ২৪৪৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি ॥

ভৈরবে নিখোঁজের ১ দিন পর ফারদিন আলম ওরফে রুপক (১৭) নামে এক শিক্ষার্থীর গলা কাটা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ফারদিন আলম ভৈরব বাজারের সিমেন্ট ব্যবসায়ী নূরে আলম বিপ্লব মিয়ার ছেলে। এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে নিহত রুপকের তিন সহপাঠীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকারা শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ আরাফাত পাটোয়ারী (১৬) ও ভৈরব রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল কবীর খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬)। শুক্রবার দুপুরে আটককৃত রাব্বির দাদা শহরের ভৈরবপুর এলাকার ব্যবসায়ী আবু বক্কর এর ৬ তলা ভবনের ছাদ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রুপকের সহপাঠীরা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় । এরপর থেকে সে নিখোঁজ । নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোজাঁখোজি করে না পেয়ে রাতেই ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করে এবং র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পকে বিষয়টি অবহিত করে। পরে শুক্রবার দুপুরে ভবনের ছাদে লাশটি বস্তাবন্ধি হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসির খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃতরা খুনের কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে এ হত্যাকান্ডের বিবরণ দিয়ে ওসি দিয়ে ওসি জানান, আটককৃতরা প্রথমে মোবাইল ফোনে রুপককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং রুপকের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এ ভেবে তাকে আটকে রাখে । এক পর্যায়ে রুপকের পরিবার কোনো ভাবে এ ঘটনা পুলিশ ও র‌্যাবকে জানিয়ে দিলে তারা বিপদে পড়বে এই আশংকায় তারা প্রথমে গলায় রশি দিয়ে ২ পাশ থেকে টেনে রুপককে হত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত হয়ে মৃতদেহ ফেলে চলে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com