বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পুলিশের গাড়িচাপায় তিন গার্মেন্টস কর্মী নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৪৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী শাখার একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্মেন্টস কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয় বলে জানা গেছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় এ ঘটনায় ঘটনা।

জানা গেছে, হতাহতরা ওই এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করেন। নিহতরা হচ্ছেন ফ্যাক্টরির স্পিনিং অপারেটর কাজল, শারমিন ও নাসিমা। সোমবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার জন্য তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।

পিবিআই কুমিল্লা শাখার অতিরিক্ত পুলিশ সুপার উসমান গণি জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের মরদেহ কুমিল্লা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com