শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইতালির মনফালকোনে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০১৯
  • ৫৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
ইতালির মনফালকোনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আরব বিশ্বের সাথে মিল রেখে ইতালিসহ ইউরোপে স্থানীয় সময় ৪জুন মঙ্গলবার উদযাপিত হয় পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের নামাজ আদায় করতে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম, ভিয়াদুকা দি অস্তা ২৮ মসজিদে সকাল থেকেই ইতালি মনফালকোনে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ছাড়াও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা দলে দলে আসতে থাকেন। পরে সকাল ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম মসজিদের ইমাম আব্দুল মজিদ। সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম মসজিদের ইমাম মিজানুর রহমানের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮.৩০মিনিটে। জামাত শেষে মোনাজাতে ইমামরা মহান আল্লাহর দরবারে গুনাহর মাফ চেয়ে প্রার্থনা করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত শেষ হয়।

প্রথম ও দ্বিতীয় জামাতে মুসল্লির ঢল নামে। মসজিদ কানায় কানায় পুর্ণ হয়ে জামাত চলে যায় মসজিদের বাইরের চত্বরেও। নামাজ শেষে একে অপরের সঙ্গে বুক মিলিয়ে করেন কোলাকুলি। সব ধরনের বৈষম্য ও ‍ভেদাভেদ ভুলে মিলিত হন ভ্রাতৃত্বের বন্ধনে। সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম, ভিয়াদুকা দি অস্তা মসজিদের পক্ষ থেকে উক্ত মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল আমিন খন্দকার প্রবাসের ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি মুছে দিয়ে ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সম্প্রীতির চেতনায় সবার জীবন পরিপূর্ণ হোক তিনি এই কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com