মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ ॥ গ্রেফতার-১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৭০০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:
ভৈরবে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের মামলায় প্রেমিকের বন্ধু আশিক নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানাযায়,শহরের ভৈরবপুর গ্রামের বাচ্চু মিয়ার ভাড়াটিয়া মৃত সাহেদ মিয়ার ৫ম শ্রেণী পড়ুয়া কন্যা আসমা বেগম (ছদ্দ পরিচয়) এর সাথে পঞ্চবটি গ্রামের রুহুল আমিনের পুত্র রনি মিয়ার সাথে গত ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক ও মন দেয়া-নেয়া চলছিল। এরই প্রেক্ষিতে রনি ঈদের পরদিন (বৃহস্পতিবার রাত) আনুমানিক সাড়ে দশটার দিকে ওই পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে মোবাইল ফোনে শহরের কাশফুল কিন্ডার গার্টেনের এখানে ডেকে নিয়ে যায় । পরে রনি তার বন্ধু ইমনের সাহায্যে স্কুলের একটি কক্ষে প্রবেশ করলে বাহির থেকে বন্ধুরা দরজায় তালা ঝুলিয়ে দেয়। এ সময় রনি তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শুক্রবার রাতে ভৈরব থানায় রনিকে প্রধান আসামি করে তার অপর বন্ধু নুর মোহাম্মদ (২১), ইমন (২২) ও আশিক (২০)সহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক শ্যামলকান্তি নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষনের আলামত পাওয়া গেছে । ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জনের এখানে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার এজারভুক্ত আসামি আশিককে গ্রেফতার করা হয়েছে । অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com