শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে পুলিশের হাতে চার ছিনতাইকারী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৯৭৪ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
ভৈরবে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
গত মঙ্গলবার এগারোটার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে সম্ভুপর পাক্কারমাথা এলাকা থেকে তাদরকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন সম্ভুপুর পাক্কারমাথা এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহেল মিয়া(২৫), নাজির হোসেন মিয়ার ছেলে ইসমাইল মিয়া ওরফে বুড়া, আব্দুল হাই মিয়ার ছেলে রাসেল (২১) ও মৃত গোলাপ মিয়ার ছেলে বাবু (২০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এলাকাবাসির মাধ্যমে জানতে পারে সম্ভুপুর পাক্কার মাথা এলাকায় ছিনতাইয়ের উদ্দ্যেশ্যে কয়েকজন যুবক জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসির সহযোগিতায় ভৈরব থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান রাসেল ও মো: আমজাদ শেখ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অন্য সহযোগী পালিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা ধারালো ছুরি ঘটনাস্থলের অদূরে একটি পুকুরে ফেলে দিয়েছে বলে তারা পুলিশকে জানায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, আটককৃতরা ওই এলাকায় বিভিন্ন যানবাহনে একাধিকবার ছিনতাই-ডাকাতির কথা স্বীকার করেছে। এ-বিষয়ে মামলা দায়ের করে আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com