বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত। এসময় আহত হয়েছে ৩ জন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে । এরা হলেন, শরিয়তপুর জেলার বকতারকান্দা গ্রামের লতি কাজির ছেলে ফয়সাল (৩০) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ গ্রাসোম আব্দুল লতিফেরে ছেলে সুরমান (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহী থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি নলকা এলাকায় পৌছলে একটি কাভার্ডভ্যান ওভারটেক করার চেষ্টা করে। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় ৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com