সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বলিউডের এই তারকাদের প্রথম বেতন কত? শাহরুখ খানেরটা শুনলে অবাক হবেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৫৬৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: 

আজ তাঁরা বলিউডের সুপারস্টার। কেউ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির শাহেনশা কেউ আবার টিনসেল টাউনের বাজিগর। কয়েকশো কোটি টাকার মালিক তাঁরা। কিন্তু তাঁদের কেরিয়ারের শুরুটা মোটেই এমন ছিল না। ন্যূনতম পারিশ্রমিকের বদলে কাজ করতে হয়েছে তাঁদের। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের মতো মেগাস্টাররা।

অমিতাভ বচ্চন: বলিউডের শাহেনশা তিনি। অভিনয় থেকে সঞ্চালনা, বড় পর্দা হোক বা ছোট পর্দা-সর্বত্রই সমান সাবলীল। কেরিয়ারের প্রথম দিকে একটি শিপিং ফার্মে কাজ করতেন বিগ বি। তাঁর প্রথম বেতন ছিল ৫০০টাকা। আর প্রথম সিনেমার জন্য পেয়েছিলেন ৫ হাজার টাকা।

নাসিরুদ্দিন শাহ: তিনি এমন একজন অভিনেতা যাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন পরিচালকরা। বয়স যাঁর কাছে সংখ্যা মাত্র। মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন নাসিরসাহেব। আমন ছবির একটি শোকদৃশ্যে দাঁড়িয়ে থাকার জন্য পেয়েছিলেন ৭.৫০ টাকা। সেটাই ছিল তাঁর প্রথম উপার্জন।

শাহরুখ খান: বলিউডের বেতাজ বাদশা তিনি। সিনেমার সঙ্গে চুটিয়ে বিজ্ঞাপণের কাজ করেন কিং খান। তাঁর আয়ের হিসাব না হয় নাই করলাম। কিন্তু একটা সময় থিয়েটারে টিকিট বিক্রি করতেন শাহরুখ। সেই সময় প্রথম বেতন হিসাবে হাতে পেয়েছিলেন ৫০ টাকা।

আমির খান: ইন্ডাস্ট্রিতে তিনি মিস্টার পারফেকশনিস্ট হিসাবে পরিচিত। নব্বইয়ের চকোলেটি হিরো তিনি। কেরিয়ারের শুরুটা আমির করেছিলেন ছবি পরিচালনা দিয়ে। তবে সহ-পরিচালক হিসাবে। আর সেখানে তাঁর বেতন ছিল ১ হাজার টাকা।

অক্ষয় কুমার: তখনও তিনি বলিউডের ‘খিলাড়ি’ হয়ে ওঠেননি। ‘সিধা সাধা অক্ষয়’ হিসাবেই কাজ করতেন ব্যাংককের রেস্তোরাঁয়। ১ হাজার ৫০০ টাকা প্রথম বেতন পেয়েছিলেন হাতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com