শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

অবশেষে এরশাদের দাফন নিয়ে যে সিদ্ধান্ত নিলো জাতীয় পার্টি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদের মরদেহ ঢাকার সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালি।

তিনি বলেন, ‘রবিবার (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয়, সকাল সাড়ে ১১টায় কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে তৃতীয় এবং বাদ আছর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। রাতে হিমঘরে তার মরদেহ রাখা হবে। এরপর মঙ্গলবার (১৬ জুলাই) হেলিকপ্টারযোগে এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে। রংপুরে জানাজা শেষে এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।’

তবে রংপুর নেওয়ার পর সেখানকার নেতাকর্মীরা দলের নেতাকে সেখানেই দাফন করতে চাইবেন বলেও ধারণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। সাবেক এই প্রেসিডেন্টের জন্ম ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি। তিনি রংপুর জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com