শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং অন্যান্য অপরাধ থেকে বিরত রাখতে সন্ধ্যার পর কোনো কিশোর-কিশোরী বাসার বাইরে যেন না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল আমিনুর রহমান রবিবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ- ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সস্তানরা কী করছে, তারা কাদের সঙ্গে মেলামেশা করছে-এসব খবর অভিভাবদের নিতে হবে। মানুষ তার সম্পদ রক্ষায় যেভাবে তৎপর ও সক্রিয় থাকে, তাদের সবচেয়ে বড় সম্পদ সন্তানদেরও ঠিক একইভাবে আগলে রাখতে হবে। এ কাজটি করতে ব্যর্থ হলে এর দায়-দায়িত্বও অভিভাবকদের নিতে হবে।
নিকলী উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাসছুল আলম সিদ্দিকি।
এতে জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং একটি ভাল আইডিয়া। কিন্তু সমস্যা হলো কমিউনিটি পুলিশিং কমিটিগুলো সক্রিয় না। এগুলো সক্রিয় করা গেলে সমাজের অনেক অপরাধমূলক সমস্যা কমে যাবে। কেবল পুলিশ ও শাস্তির ভয় দেখিয়ে সব সমস্যার সমাধান সম্ভব না। এজন্য সমাজকেও পুলিশিংয়ের দায়িত্ব নিতে হবে। সচেতন করতে হবে মানুষকে। তবেই দেশের উন্নয়ন টেকসই হবে, দেশ সামগ্রিকভাবে এগিয়ে যাবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার মো. আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নারী ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মতবিনিময় সভাটির সার্ভিক সহায়তা করেন , উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ (তুলিপ)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com