সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বিয়ে না করেই ছেলের বাবা হলেন অভিনেতা অর্জুন রামপাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : 

বৃহস্পতিবার তৃতীয় বারের জন্য বাবা হলেন বলি অভিনেতা অর্জুন রামপাল। পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা। পরিচালক তথা প্রযোজক জে পি দত্তর মেয়ে নিধি প্রথম সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।

বুধবার মুম্বাইয়ের হিন্দুজা হাসাপাতালে ভর্তি করা হয় গ্যাব্রিয়েলাকে। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অর্জুন এবং মেহেরের দুই মেয়ে মাহিকা এবং মায়রা।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে আগে মেহেরের সঙ্গে ২০ বছরের দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২৫ জুলাই, ২০১৮-এ সেপারেশনের কথা ঘোষণা করেন অর্জুন-মেহের। কিন্তু এখনও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি।

কিন্তু গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর এই সম্পর্ক মেয়েরা মেনে নিয়েছে বলেই দাবি করেছেন অর্জুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার দুই মেয়ের গ্যাব্রিয়েলাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি, কোনও প্রশ্ন ছাড়াই ওরা গ্যাব্রিয়েলাকে মেনে নিয়েছে।’’

শোনা যায়, ২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ বলে জানিয়েছেন অর্জুন। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। সন্তান জন্মানোর পর এ বার বিয়ে করতে পারেন এই জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com