শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরিয়ার সমুদ্রপাড়ে এক টুকরো বাংলাদেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৭১৬ বার পড়া হয়েছে

প্রবাসী ডেস্ক: 

দক্ষিণ কোরিয়ায় চলছে গ্রীষ্মকালীন ছুটি। আর এই ছুটিতে প্রতিবারের মতো এবারও গ্রীষ্মকালীন মিলনমেলার আয়োজন করে এখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। ইপিএস বাংলা কমিউনিটির আয়োজনে এবার ইতিহাস গড়ে কোরিয়ার সমুদ্রপাড়ে গড়ে উঠল এক টুকরো বাংলাদেশ।

রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ৩৪টি বাসযোগে এক হাজার ৫০৫ জন প্রবাসী বাংলাদেশি দেশটির পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান খিয়ংফো ও জুমুনজিন সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করেন।

এই কমিউনিটি সংগঠন গত বছর কোরিয়ার খাংউন প্রদেশের সা মাংসাং সি বিচ ও জংদেংজিন সানকুরুজ পার্কে ৭৫০ জনকে নিয়ে গ্রীষ্মকালীন মিলনমেলার আয়োজন করেছিল। এবার এই গ্রীষ্মকালীন মিলনমেলায় গতবারের চেয়ে দ্বিগুণের বেশি লোক অংশ নেন। বিদেশের মাটিতে এত বড় মিলনমেলার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল ইপিএস বাংলা কমিউনিটি।

দেড় হাজার প্রবাসী বাংলাদেশি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মাথায় দেশের পতাকা বেঁধে একস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। সবার গায়ে ছিল পতাকাময় সবুজ টি-শার্ট, আর যারা দায়িত্বে ছিলেন তারা লাল টি-শার্ট পরিহিত ছিলেন। দুটি রঙে তৈরি হলো ছোট একটি বাংলাদেশ। জাতীয় সংগীতের পরে এক পশলা বৃষ্টি নামে লাল সবুজের মানব পতাকার ওপর।

সবাই সমুদ্রের ঢেউরে ছন্দে যে যার মতো দোল খেলছে। কর্মব্যস্ত জীবনে এইটুকু মুহূর্তের আনন্দ যেন প্রবাসজীবনে সব দুঃখকে মুছে দেয়।

এই মিলনমেলার প্রধান অতিথি ছিলেন বাংলদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মাসুদ রান চৌধুরী। উপস্থিত ছিলেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। এই বিশাল আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন প্রধান অতিথি।

বিকালে অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট। সুরের তালে মঞ্চ মাতালেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত সাব্বির ও ভারতের জি বাংলা প্রচারিত সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামায় শিসকন্যা খ্যাত অবন্তি সিঁথি। কোরিয়ার তরুণী খাং মিন জি ও কিম সু বিন-এর দেশাত্মবোধক বাংলা গানে মুখরিত হয়ে ওঠে পুরো পর্যটনকেন্দ্র।

এই মিলনমেলার পৃষ্ঠপোষকতায় ছিল রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হানপাস, কেবিজোন ও সুমাইয়া টেক।

সবার সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ হয়েছেন বলে জানান ইপিএস কমিউনিটির সভাপতি আসাদুজ্জামান খান আসাদ। অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নাগরিক সুবিধা ও উন্নত জীবনধারার জন্য প্রজাতান্ত্রিক রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সুখ্যাতি রয়েছে। উত্তর-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ১৮ হাজার বাংলাদেশি রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com