সঞ্জিত চন্দ্র শীল :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শেষ মুহুর্ত্বে জমে ওঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার ৬টি ইউনিয়ন, ১টি পৌরসভায় চাহিদার তুলনায় খামারিদের হাতে গরু বেশি। ঢাকাসহ অন্যান্য এলাকা থেকে গরুর হাটে পাইকার না থাকায় এ বছর গরুর দাম কিছুটা কম দেখা গেছে। তাছাড়া, এ বছর প্রশাসনে কঠোর নজরদারির কারনে পাম ট্যাবলেট বা স্টেরয়েড ব্যবহৃত গরু বাজারে না থাকায় স্বস্তিতে সাধারন মানুষ কোরবানির গরু ক্রয় করতে পাচ্ছেন বলে অনেকেই জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উদ্যোগে প্রতিটি গরুর হাটে মেডিকেল টিম বসানো হয়েছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে অপ্রীতিকর ঘটনা এড়াতে গরুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।