শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যে শিক্ষা হয়েছে নেইমারের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেলেন নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনের জন্য স্বস্তির খবরই এটা। সেই স্বস্তির সাথে শিক্ষাও পেয়েছেন তিনি। যতই তারকা-খ্যাতি থাক সবসময়ই সচেতন থাকতে হবে। না হলে পড়তে হবে অনাকাঙ্ক্ষিত বিপদে।

চলতি বছরের মে মাসে নেইমারের বিরুদ্ধে হুট করেই ধর্ষণের অভিযোগ আনেন ব্রাজিলের মডেল কন্যা নাজিলা ত্রিনদাদে। তিনি অভিযোগ করেন প্যারিসের এক হোটেলে তাকে ধ’র্ষণ করেছেন নেইমার।

কিন্তু নেইমার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসেন। অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন, তাকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উভয় পক্ষের সম্মতিতেই সব ঘটেছে।

তবে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে সাও পাওলোর পুলিশ। তদন্তে ধর্ষণের সত্যতা খুঁজে পায়নি তারা। সাও পাওলোর অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে মামলাটি বন্ধ করে দিয়ে তা বিচারকের কাছে পাঠান। তারপরই মামলা খারিজ হয়ে যায়।

অর্থাৎ ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত নেইমার। আর মুক্ত হয়েই ইনস্টাগ্রামে পিএসজির এই তারকা লিখেছেন, ‘এটি আমার জীবনের এমন এক অধ্যায় যা কখনো আমি ভুলতে পারব না। এর কারণে আমার এবং আমার পরিবার আর যারা আমাকে জানে তাদের অনেক ক্ষতি হয়েছে। এখন থেকে সচেতন থাকব। ক্ষতটা থাকবে—তাতে আমি মনে রাখতে পারব, মানুষ ভালো কাজের পাশাপাশি কতটা খারাপ হতে পারে!’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com